টেকনাফে দুই কেজি হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় শুক্রবার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছেন। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।হোয়াইক্যং বিজিবি ফাঁড়ির সুবেদার নুরুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাস রাত দুইটার দিকে ফাঁড়িতে পৌঁছালে তল্লাশি চালিয়ে বাসের আসনের নিচ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহেদ হাসান হেরোইন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত এই ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৪ কেজি হেরোইন উদ্ধার করেছেন।