টেকনাফে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একটি গাছের মূল নিয়ে উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের খাইরুল বশরের সঙ্গে মো. ইসমাইলের বাগিবতণ্ডা হয়। পরে ইসমাইলের পরিবারের লোকজন লম্বা দা, কিরিচ নিয়ে অপর পক্ষের ওপর হামলা চালায়। অপর পক্ষও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুরাদ খান বলেন, গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, আহত মছন আলীর পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।