টেকনাফে দুই সহোদর শিশু খুনের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই সহোদর শিশু খুনের ঘটনায় গত রোববার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) ফয়েজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রোববার রাত নয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে অভিযান চালিয়ে মাহমুদুল হক (৩৫) ও তাঁর আপন ভাই ছুরত আলমকে (৩০) গ্রেপ্তার করে।নিহত শিশুদের বাবা মো. জকির আহমদ আসামিদের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেন। তবে তিনি অভিযোগ করেন, হত্যাকারীরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নিতে তাঁকে হুমকি দিচ্ছেন।২০০৯ সালের ৯ আগস্ট দমদমিয়ার ন্যাচারপার্ক এলাকার টুনার পাহাড়ের গভীর জঙ্গলে দুবৃর্ত্তরা মো. জাহাঙ্গীর (১০) ও তাঁর ছোট ভাই মো. ফারুককে (৮) জবাই করে। পরের দিনই জকির আহমদ একটি হত্যা মামলা করেন। টেকনাফ থানার ওসি আবুল হাশেম বলেন, তাঁদেরকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।