টেকনাফে দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে নবনির্মিত দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টেকনাফের লেঙ্গুরবিল মলকা বানু উচ্চবিদ্যালয় ও গোদারবিল রিয়াদুল জন্নাহ দাখিল মাদ্রাসা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
উদ্বোধনের সময় মলকা বানু উচ্চবিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, সদর ইউপির চেয়ারম্যান মো. শাহাজাহান মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল এবং গোদারবিল রিয়াদুল জন্নাহ দাখিল মাদ্রাসায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তার, মাদ্রাসার সুপার মৌলভী আমির আহমদ প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিটি আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা করে। আশ্রয়কেন্দ্রে দুটিতে দুর্যোগের সময় দুই হাজারের বেশি লোক আশ্রয় নিতে পারবে।