টেকনাফে দুটি বাড়ি পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দরগারছড়া গ্রামে রোববার রাতে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১০টার দিকে নাজির হোসেনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নাজিরের ভাই কবির আহম্মদের বাড়িতেও ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দুই ভাই বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও দুটি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুই ভাইকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।