টেকনাফে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় ঈদগাহে ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করার সময় দুর্বৃত্তদের হামলায় শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের নুরুল হক ওরফে ভুট্টো ও জিয়াউর রহমানের মধ্যে এলাকায় ইয়াবা ব্যবসায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয় পক্ষ ঈদের নামাজ আদায়ের জন্য আলাদাভাবে প্যান্ডেল তৈরি করে। নামাজ শেষে লোকজন পার্শ্ববর্তী স্থানে কবর জিয়ারত করতে গেলে জিয়াউর রহমানের ছোট ভাই মো. কামাল ও ভুট্টোর কথা-কাটাকাটি হয়। পরে ভুট্টো অস্ত্র নিয়ে কামালকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি কোনো রকম রক্ষা পেলেও পথচারী শিশু নিহা সুলতানা (৫) ও তাঁর বাবা দুদু মিয়ার (৪২) চোখে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নিহা সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।