টেকনাফে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন, সাবরাং ও হ্নীলা ইউনিয়নে নিউমোনিয়া, ডায়রিয়া, টাইফয়েড ও সর্দি-কাশির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে শতাধিক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত মানুষের সংখ্যা তিন শতাধিক বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।প্রতিদিন হাসপাতালে বহু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. বখতিয়ার আলম বলেন, ঋতু পরিবর্তনের কারণে এসব রোগ ছড়াচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে ভাইরাসবাহিত এসব রোগে আক্রান্ত মানুষকে অন্যদের থেকে যথাসম্ভব আলাদা রাখা ভালো বলে তিনি মনে করেন।