টেকনাফে নৌকাসহ ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাত হাজার ৯৫৭ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি নৌকা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির ভাষ্যমতে, উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি বড় চালান বাংলাদেশে আসছে এমন খবরের ভিত্তিতে গতকাল সকালে সেখানে বিওপির নায়েব সুবেদার মো. বজলুর রহমানের নেতৃত্বে বিজিবির টহল জোরদার করা হয়। ওই সময় আলীখালী খাল দিয়ে একটি নৌকা কাছাকাছি এলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকার আরোহীরা সংকেত অমান্য করে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগভর্তি সাত হাজার ৯৫৭টি ইয়াবা বড়ি উদ্ধার করে তাদের নৌকাটি জব্দ করা হয়।