টেকনাফে নয় হাজার ইয়াবা বড়িসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত মঙ্গলবার রাতে প্রায় নয় হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবি ব্যাটালিয়ন টেকনাফের ভারপ্রাপ্ত অপস্ অফিসার ক্যাপ্টেন এইচ কামরুল হাসান প্রথম আলোকে জানান, রাত নয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে একটি পলিথিন মোড়ানো প্যাকেটসহ এক ব্যক্তিকে আটক করেন। ওই প্যাকেটে আট হাজার ৮৯৯ ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তি হলেন সদর ইউনিয়নের বড় হাবিরছড়া গ্রামের মোহামঞ্চদ আমিন (৪০)। ক্যাপ্টেন এইচ কামরুল হাসান আরও জানান, আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর ভিত্তিতে আমিন, মো. ইউনুছ (৩০) ও মো. ইসমাইল হোসেনকে (৩১) আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।