টেকনাফে পরাজিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ, সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সদস্যপদে পরাজিত সুলতান আহমদের সমর্থকেরা গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে অবরোধ করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সুলতানের সমর্থকেরা পুলিশের বহনকারী তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করা হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। তাৎক্ষণিকভাবে সুলতান আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বিজয়ী যাঁরা: টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নুরুল আমিন। টেকনাফ সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নুরুল আলম। এ ছাড়া হোয়াইক্ষ্যং ইউনিয়নে নূর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউনিয়নে হাবিব উল্লাহ নির্বাচিত হয়েছেন।