টেকনাফে পাঁচ কোটি টাকার ইয়াবা বড়িসহ ট্রলার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবা বড়িসহ ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। মিয়ানমার থেকে সাগর দিয়ে বাংলাদেশে পাচারকালে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা (রাত ১১টা) পর্যন্ত ইয়াবা বড়ি ও ট্রলারটি কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। কিন্তু এ ঘটনায় কোস্টগার্ড কাউকে আটক করতে পারেনি।কোস্টগার্ড জানায়, সাগর দিয়ে গতকাল বিকেলে একটি ট্রলারযোগে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচার হচ্ছিল। খবর পেয়ে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের একদল সদস্য বোটটিকে থামানোর সংকেত দেন। কিন্তু বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকায় উঠিয়ে দিয়ে মাঝিমাল্লারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বোটটি তল্লাশি চালিয়ে একটি কনটেইনার ভর্তি পলিথিন ও স্কচটেপ মোড়ানো ইয়াবা বড়ির ১০টি বড় প্যাকেট উদ্ধার হয়। এতে এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের সাব-লেফটেন্যান্ট এম বদরুদ্দৌজা জানান, সারা দেশে উদ্ধার হওয়া ইয়াবার চালানের মধ্যে এটি দ্বিতীয়। এর আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।