টেকনাফে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় গতকাল শনিবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে কক্সবাজারগামী একটি পিকআপ ভ্যান হোয়াইক্যং বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরার মো. শরিফ সরকার (৫৫) ও টমটমের চালক হোয়াইক্যং তল্লাশিচৌকি এলাকার মোহাম্মদ (১৮)। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।