টেকনাফে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকায় গতকাল শুক্রবার সকালে হামিদ হোসেন (৩) নামের একটি শিশু পুকুরে ডুবে মারা গেছে।
হামিদ হোসেন পূর্ব লেদা এলাকার বাসিন্দা নাজির হোসেনের ছেলে।
নাজির হোসেন জানান, গতকাল সকালে হামিদকে দেখতে না পেয়ে তাঁরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। হামিদকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শঙ্কর চন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে আনার ঘণ্টা খানেক আগে শিশুটি মারা যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্যদের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।