টেকনাফে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের পোশাক পরে চারটি বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসী অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী জানান, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে একদল ডাকাত পুলিশের পোশাক পরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে মোহাম্মদ কালু সওদাগরের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। এ সময় বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি চিৎকার দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও বিজিবির সদস্যরা এগিয়ে এলে ডাকাতেরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, একই রাত দুইটার দিকে একই ইউনিয়নের জাদিমুরা গ্রামে মোহামঞ্চদ আয়ুব, জামাল হোসেন, নূর মোহামঞ্চদ ও মোহামঞ্চদ উল্লাহর বাড়িতে হানা দেয় পুলিশের পোশাক পরা একদল ডাকাত। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়। পরে ডাকাতেরা ওই চারটি বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ডাকাতির পর দুর্বৃত্তরা পাশের পাহাড়ে অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে স্থানীয় জনতা সেখানে গিয়ে দেশে তৈরি একটি কাটা বন্দুকসহ দুই রোহিঙ্গাকে আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন: নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের আবদুর রশিদ (৩৫) ও লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মোহামঞ্চদ নূর (২৫)।