টেকনাফে প্রবাসীর বাড়ির আড়াই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে এক সৌদিপ্রবাসীর বাড়ির আঙিনার বিভিন্ন ধরনের আড়াই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করা হয়েছে।অভিযোগে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের সৌদিপ্রবাসী সিরাজুল ইসলামের বসতবাড়িতে পাশের এলাকার নাজির হোসেনসহ ১০-১২ জন দা, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে প্রবাসীর স্ত্রী জমালিদা বেগম আহত হন। এ ঘটনায় জমালিদার বাবা নজির আহমদ ১০ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ওই অভিযোগ দায়ের করেন।অভিযোগে নজির আহমদ জানান, গত শুক্রবার রাতে বাড়ির আঙিনার আড়াই শতাধিক গাছ তারা কেটে ফেলে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।