টেকনাফে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাং গ্রামে গতকাল রোববার বেলা একটার দিকে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রী মারা গেছে।
পুলিশ ও নিহত ছাত্রীর পরিবার সূত্র জানায়, গতকাল দুপুরে হোয়াব্রাং গ্রামের বাসিন্দা আবদুল গফুরের শিশুকন্যা আকাশ মণি (৭) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।