টেকনাফে বাস চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে বাসচাপায় মো. আবদুল্লাহ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গোদারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
আবদুল্লাহর বাড়ি উপজেলার হ্নীলার মরিচ্চ্যাঘোনা গ্রামে। তিনি কাঠমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে টেকনাফগামী পর্যটকবাহী একটি বাস গোদারপাড়া এলাকায় বাইসাইকেল আরোহী মো. আবদুল্লাহকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন বাসচালক আবুল কালামকে ধরে পুলিশে সোপর্দ করেন।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।