টেকনাফে বাস-ট্রাক সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল শুক্রবার সকালে পর্যটকবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হন। নিহত শিশু মুনতাইনা (৩) ঢাকার মধ্য বাড্ডা এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী সিলভার লাইন (নৈশ কোচ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজারের কক্সবাজার-টেকনাফ সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের বাঁকে দাঁড়িয়ে থাকা লবণভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মুনতাইনা নিহত হয়।
আহত হন মুনতাইনার বাবা-মা ও ভাইসহ অন্তত ১০ জন।