টেকনাফে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পর্যটকবাহী বাসের ধাক্কায় আকিবুর রহমান ওরফে মুন্না (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলার দক্ষিণ লেদা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আকিবুর দক্ষিণ লেদা এলাকার মালয়েশিয়াপ্রবাসী জামাল হোসেনের ছেলে। সে ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস ওই এলাকায় অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু আকিবুর রহমানকে ধাক্কা দিলে সে রক্তাক্ত জখম হয়। তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে আটটার দিকে হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশকে অবহিত করে লাশটি দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।