টেকনাফে বাড়িতে ডাকাতি, আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবদুল গনির বাড়িতে রোববার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছে। পরে এলাকাবাসী পাঁচ ডাকাতকে আটক করে থানায় সোপর্দ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে ওই বাড়িতে গিয়ে ডাকাতেরা পুলিশ পরিচয় দিয়ে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়।