টেকনাফে বিজিবি-নাসাকা পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-নাসাকা বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সূত্র জানায়, সকাল ১০টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হ্নীলা বিওপি ক্যাম্প কমান্ডার জজ মিয়া। মিয়ানমারের নাসাকা বাহিনী সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৫ নং সেক্টরের রইং গাদং ক্যাম্পের কমান্ডার মিন থিং। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য পাচার ও অবৈধ লোক পারাপার প্রতিরোধ, চুরি-ডাকাতি রোধে সীমান্তরক্ষী পর্যায়ে পারস্পরিক সহযোগিতা এবং নাফ নদীতে মাছ শিকাররত জেলেদের অন্যায়ভাবে ধরে নিয়ে নির্যাতনের বিষয়ে আলোচনা করা হয়।