টেকনাফে বিজয় মেলার নামে জুয়া, অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজয় মেলার নামে অশ্লীল নাচ-গান, জুয়া ও মদের আসর চলছে। স্থানীয় সূত্র জানায়, ২১ ডিসেম্বর উপজেলার হ্নীলা ইউনিয়নে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ক্যাম্পের অদূরে এ মেলা শুরু হয়। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তা চলবে। শেখ রাসেল স্মৃতি সংসদের নামে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ। সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যায় শুরু হয় মেলা। মেলায় বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে। মেলায় অশ্লীল নাচ-গান, জুয়া ও মদের আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।রাশেদ মাহমুদ বলেন, ‘স্টল বরাদ্দ দিয়ে বিজয় উৎসবের খরচ মেটানো যাচ্ছে না। তাই মেলা প্রাঙ্গণে লটারি ও পুতুলনাচের ব্যবস্থা রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, মেলা আয়োজনে জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এখানে মেলা চলছে। কিন্তু এখানে মেলার নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চালানোর জন্য এ অনুমতি দেওয়া হয়নি। মেলায় লটারি, জুয়া, অশ্লীল নাচ-গান ও মদের আসর চললে তা বন্ধ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, মেলায় অবৈধ কর্মকাণ্ড চলার বিষয়টি শুনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুস বাঙ্গালি বলেন, এই মেলার সঙ্গে আওয়ামী লীগ ও এর কোনো সহযোগী সংগঠনের সম্পৃক্ততা নেই।একটি মহল বঙ্গবন্ু্ল পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে শেখ রাসেলের নাম ব্যবহার করে এ মেলার আয়োজন করেছে। এই ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি সংসদ নামে কোনো সংগঠন নেই।