টেকনাফে বিদেশি মদসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার ভোরে বিদেশি মদসহ চারজনকে আটক করেছে বিজিবি। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গতকাল ভোররাতে বিজিবির জওয়ানেরা সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ার বাসিন্দা জাফর আলমের বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৪১ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেন। তাঁরা হলেন: টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ার বাসিন্দা মৃত অছিয়র রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৬০), মো. জাফর আলমের ছেলে ফরিদ আলম (১৮), হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান (১৮) ও একই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে নুরুল মোস্তফা (১৮)।