টেকনাফে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে এবং তাঁকে বাঁচাতে এগিয়ে আসা এক কর্মচারীকে মারধর ও এসিড মেরে আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে সদর উপজেলার শীলবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন: শীলবুনিয়াপাড়ার বাসিন্দা ডা. হানিফের ছেলে ও চট্টগ্রাম প্রিমিয়াম ইউনিভার্সিটির এমবিএ শেষ পর্বের ছাত্র রাশেদুল করিম (২৫) এবং কর্মচারী আলী হোসেন (২৪)। তাঁদের মধ্যে রাশেদুল করিমের অবস্থা আশঙ্কাজনক। আহত রাশেদুলের বড় ভাই সাইফুল করিম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন।