টেকনাফে বিহারাধ্যক্ষ ভান্তে পেন্ডিতা মহাথের আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে বুড্ডিস্ট রাখাইন সম্প্রদায়ের নেতা ও হ্নীলা চৌধুরীপাড়ার অশোক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভান্তে উ পেন্ডিতা মহাথের আর নেই।গতকাল ভোর সাড়ে চারটার দিকে চৌধুরীপাড়া বিহারে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক ছ জেন অং বলেন, পেন্ডিতা মহাথের মিয়ানমারের মংডু শহরের নেছাডং গ্রামে ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি বাংলাদেশে আসেন এবং ১৯৪৫ সালে ভিক্ষুর প্রথম শ্রবণ গ্রহণ করেন।