প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে মা সমাবেশ ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লিনিকের সভাপতি আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী।
বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা পিএইচডির উখিয়া-টেকনাফের সমন্বয়কারী শিলানন্দ বড়ুয়া, চিকিৎসক মুজিবুল হক, রিয়াজুল হাসান, ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ, রিদুয়ানুল আজিজ, এস এম হাশেম প্রমুখ। সমাবেশে আড়াই শতাধিক নারী অংশ নেন।
এতে গর্ভবতী নারী ও ডায়াবেটিস রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।