প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মাদকদ্রব্য ধ্বংসের আগে ৪২ বিজিবির সদর দপ্তরে মাদকবিরোধী আলোচনা সভা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন, ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. আবদুল হান্নান খান। আলোচনা সভা শেষে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট (২৫ তারিখ) পর্যন্ত উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পাচারকালে জব্দ করা ৫৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।