টেকনাফে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার সকালে হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন লবণের মাঠ থেকে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ছাত্র হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত মো. সিকান্দরের ছেলে সিকান্দর মোহাম্মদ সোহাগ (১৩)। সে শাহ মজিদিয়া মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের বালিকা উচ্চবিদ্যালয়ের পার্শ্ববর্তী লবণ মাঠের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা ইউছুপ আলী ভূঁইয়ার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সোহাগ। কিন্তু রাতে সে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে বালিকা স্কুলের পার্শ্ববর্তী লবণের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল পাওয়া গেছে এবং গলায় একটি আঘাতের চিহ্ন থাকায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।