টেকনাফে মানব পাচারের দালাল নজির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারের দালালচক্রের মূল হোতা নজির আহমদ (৩৫) প্রকাশ নজির ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাঁর বিরুদ্ধে সড়ক ডাকাতি, অস্ত্র, পুলিশের ওপর হামলা ও ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় ১৭টি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, গতকাল রোববার বিকেল চারটার দিকে টেকনাফ থানা-পুলিশের একটি বিশেষ দল কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার কাজী অফিসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার আবদুর রহিম প্রকাশ রকিম মাঝির ছেলে।জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার, টেকনাফ ও সাবরাং ইউনিয়ন এলাকার সাধারণ দরিদ্র মানুষকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে জনপ্রতি ২০-৩০ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন।