টেকনাফে মানুষ পাচারকালে দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মানুষ পাচারে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মিয়ানমারের ২৯ জন নাগরিককেও উদ্ধার করে স্বদেশে ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুরে টেকনাফের লম্বাবিল গ্রামের নাফ নদ দিয়ে নৌকায় করে মিয়ানমারের ২৯ জন নাগরিককে বাংলাদেশে আনার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন লম্বাবিল গ্রামের রবিউল আলম (৩৫) ও মিয়ানমারের মংডুটাউনশিফের কোয়েল্লাবিল গ্রামের শামশুল আলম (৩২)। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মঞ্জুর-এ-খোদা জানান, আটক করা ব্যক্তিদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের বাংলাদেশে আনা হচ্ছিল বলে জানা গেছে।