টেকনাফে মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে গতকাল শনিবার সকালে বিডিআরের সদস্যরা মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্য ও চার রোহিঙ্গাকে আটক করেছেন। টেকনাফ থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিডিআর সূত্র জানায়, মিয়ানমারের এই পাঁচ নাগরিক গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদীর বাংলাদেশ জলসীমানা অতিক্রম করে টেকনাফের জাদিমুরা বেড়িবাঁধসংলগ্ন এলাকায় অবস্থান নেন। খবর পেয়ে টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ ছাদেকের নেতৃত্বে বিডিআরের বিশেষ টহল দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে একটি ইঞ্জিন নৌকাসহ আটক করে। দুপুর ১২টায় তাঁদের টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়।