টেকনাফে মিয়ানমারের ৪৭ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুটি নৌকাসহ মিয়ানমারের ৪৭ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৭ জন নারী ও ১১ শিশু রয়েছে। তারা মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, আটক রোহিঙ্গা নাগরিকদের যেকোনো সময় স্বদেশে ফেরত পাঠানো হবে।