টেকনাফে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে যৌতুক দাবি করে না পেয়ে রহিমা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার কচুবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী মোহাম্মদ ইউনুছকে গ্রেপ্তার করেছে।এ ঘটনায় গৃহবধূর বাবা আবদুল করিম থানায় ইউনুছসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে কচুবনিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইউনুছের (২৭) সঙ্গে একই এলাকার আবদুল করিমের মেয়ে রহিমা আক্তারের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে ইউনুছ স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য নির্যাতন করতেন।