টেকনাফে রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে এলজি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।বিজিবির ভাষ্য অনুযায়ী, তারা গতকাল সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে ডাকাত সর্দার নুরুল আলমের বাড়িতে একদল ডাকাতের একত্রিত হওয়ার খবর পায়। পরে অভিযান চালিয়ে ওই শিবিরের ই-ব্লকের ৯০৫ শেডের ৩ নম্বর কক্ষ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। অভিযান আঁচ করতে পেরে ডাকাতেরা আগেই পালিয়ে যায়।