টেকনাফে রোহিঙ্গা শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশু ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার হ্নীলার মোছনিতে সাবরাং আলীর ডেইল টানা ব্রিজ এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে উপজেলার হ্নীলার মোছনি রোহিঙ্গা শিবিরে সামনে টেকনাফ থেকে যাওয়া একটি দ্রুতগামী ডাম্পার (বালু পরিবহনের কাজে ব্যবহৃত) গাড়িচাপায় ইসমত আরা নামের এক রোহিঙ্গা শিশু ঘটনাস্থলে মারা যায়। সে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের ই-ব্লকের লালু মিয়ার মেয়ে।

বেলা দেড়টার দিকে টেকনাফ থেকে সাবরাং যাওয়ার পথে সাবরাং আলীর ডেইল টানা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এ সময় মোটরসাইকেল আরোহী কবির আহমদ (৩২) ঘটনাস্থলে মারা যান। তিনি টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার বাসিন্দা হোসেন আহমদের ছেলে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ডাম্পার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।