টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়া এলাকায় গতকাল বুধবার ভোরে বসতবাড়িতে ঢুকে গুলি করে আবদুল আমিন (৭৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নারীসহ আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়া এলাকার বাসিন্দা ইউপি সদস্য শামসুল আলম এবং আবদুল আমিনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে এ নিয়ে টেকনাফ থানায় সালিস বৈঠকের দিন ধার্য ছিল। কিন্তু ভোররাতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে ঘটনাস্থলে মারা যান আবদুল আমিন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন তাঁর স্ত্রী নূরজাহান (৫৭), মেয়ে হাসিনা খাতুন (৩০), নাতি সপ্তম শ্রেণীর ছাত্র মোহামঞ্চদ তোফাইল (১৪)। স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে এগিয়ে এলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, আহত বক্তিদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের মীর হোসেন (৩৫) ও ছৈয়দ আহমদ (৩০) এবং শামসুল আলমের স্ত্রী নূরজাহান (৪৫) ও মেয়ে রুনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।