টেকনাফে সরিয়ে নেওয়া হলো ৯৭টি পরিবারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত ৯৭টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দীন ও জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৯৭টি পরিবারের পাঁচ শতাধিক সদস্যকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনকে অন্যত্র সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
সূত্র জানায়, চার দিন ধরে টেকনাফে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেয়।
ইউএনও বলেন, টানা চার দিনের ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলা পরিষদসংলগ্ন ফকিরামোড়া, বৈদ্যেরঘোনা ও পুরানপল্লানপাড়া টুইন্যার পাহাড়ের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পাহাড়ে অবস্থানরত বাকি পরিবারগুলোকে অন্যত্র সরে যেতে মাইকিং করা হচ্ছে।