টেকনাফে সাত হাজার ইয়াবা বড়ি উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার রাতে সাত হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে লেঙ্গরবিল এলাকার একটি বাড়িতে ইয়াবার বড় একটি চালান গ্যাস সিলিন্ডারে ভর্তি করা হচ্ছে—এই খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াছিন ও নুর নবীর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি গ্যাস সিলিন্ডারসহ লেঙ্গুরবিল এলাকার নজরুল ইসলাম ওরফে বাবুল (২৮) ও চট্টগ্রামের মো. সেলিমকে (২৪) গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।