টেকনাফে সাত হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার ছয় হাজার ৯২৯টি ইয়াবা বড়ি ও একটি ট্রাকসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে বিজিবির দমদমিয়া বিওপির হাবিলদার মো. শফিকুল হকের নেতৃত্বে কুমিল্লাগামী পানবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৯৩৭টি ইয়াবা বড়ি, পাঁচটি ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শফিউল আলম (৩৭), মো. হোসেন (২০) ও জুয়েল মল্লিক (২৩)। এ সময় ট্রাকটি জব্দ করা হয়। অন্যদিকে, একই দিন বিকেলে দমদমিয়া বিওপির কোম্পানি কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে টেকনাফ-কক্সবাজার সড়কের ন্যাচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৯৯২টি ইয়াবা বড়িসহ মোহামঞ্চদ ফারুক (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।