টেকনাফে সাত হাজার ইয়াবা বড়িসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া তল্লাশি চৌকিতে যাত্রীবাহী বাস থেকে সাত হাজার ৪৩৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার ও চট্টগ্রামগামী বিভিন্ন বাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ তল্লাশি অভিযান চালান। ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে জানান, দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত এ অভিয়ান চলে। এ সময় সাত হাজার ৪৩৮টি ইয়াবা বড়িসহ ওই চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: টেকনাফ পৌর এলাকার পল্লান পাড়ার আবুল কালাম, হ্নীলা নাটমোরা এলাকার ওয়ারিজ হোসেন, উখিয়া উপজেলার মরিচ্চ্য এলাকার মো কামাল এবং সাবরাং ডেগিল্লিয়াবিল গ্রামের শাহ আলম।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রণজিৎ কুমার বড়ুয়া জানান, মামলা হয়েছে।