টেকনাফে সাড়ে ১১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা থেকে গতকাল রোববার ভোরে ১১ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।বিজিবি সূত্র জানায়, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচারের খবর পেয়ে হ্নীলা বিওপির হাবিলদার আবদুর রহমানের নেতৃত্বে বেড়িবাঁধ এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে দুজনকে ঘোরাফেরা করতে দেখে তাঁদের থামার সংকেত দেওয়া হয়। তাঁরা সংকেত উপেক্ষা করে জালিয়াপাড়া এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি প্যাকেট ফেলে যান। পরে ওই প্যাকেটে ১১ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুই পলাতক ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে।