টেকনাফে সাড়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার ৬৩১ ইয়াবা বড়িসহ একটি নৌকা উদ্ধার করেছেন বিজিবির জওয়ানরা।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৪২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, জব্দ করা ইয়াবা বড়ি ও নৌকাটি টেকনাফ থানায় জমা করে পৃথক মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা বড়ির আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।