টেকনাফে সোনাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার ৬৬৪ গ্রাম ওজনের সোনার চারটি বারসহ সানজিদা বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে বিজিবি৷
বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরের দিকে মিয়ানমার থেকে এক দিনের ট্রানজিট পাসের মাধ্যমে আসা এক নারীর কাছ থেকে সোনার চারটি বার উদ্ধার করেন বিজিবির সদস্যরা৷ আটক নারীর বাড়ি মিয়ানমারে মংডু শহরের হাঁরিপাড়ায়৷ উদ্ধার করা সোনার বাজারমূল্য ২৩ লাখ ৩৫ হাজার ৫১৮ টাকা।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাদাত বলেন, উদ্ধার করা সোনা সরকারি রাজস্ব শাখায় জমা দেওয়া হয়েছে৷ আটক নারী সানজিদা বেগমের বিরুদ্ধে মামলা করে তাঁকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷