টেকনাফে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার রাত আটটার দিকে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০ লক্ষাধিক টাকাসহ প্রয়োজনীয় মালামাল লুটপাট করেছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী এলাকার জুম্মাপাড়া টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মুখোশধারী ২০-২৫ জনের সশস্ত্র ডাকাতদল ব্যারিকেড দিয়ে দুটি ট্রাক, একটি নোহা, দুটি চাঁন্দের গাড়ি, চারটি অটোরিকশা, সাতটি টমটম ও দুটি মোটরসাইকেল আরোহীকে আটকে রেখে যাত্রীদের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল মোনাফ ঘটনাস্থলে গেলে ডাকাতদল ফাঁকা গুলিবর্ষণ করতে করতে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।