টেকনাফে হিজবুত তওহীদের দুই সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল বুধবার নিষিদ্ধঘোষিত হিজবুত তওহীদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সংগঠনের বই ও প্রচারপত্র বিতরণের সময় উপজেলা পরিষদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, আবদুল্লাহ আল মামুন ও সলিউর রহমান।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, তাঁদের কাছে থেকে সংগঠনের ১৫টি বই, দুটি সিডি ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।