টেকনাফে ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত বুধবার দিবাগত রাতে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় একটি মোটরসাইকেল ও প্রায় ১০ লাখ টাকা জব্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, টেকনাফ সদর বিওপির সুবেদার মো. জাকারিয়ার নেতৃত্বে বিজিবির সদস্যরা সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া গ্রামের আমির আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করেন। পরে ওই প্যাকেটে নয় হাজার ৮৭০টি ইয়াবা বড়ি ও নয় লাখ ৮৮ হাজার টাকা পাওয়া যায়। এ সময় আমির আলীর ছেলে মোহাম্মদ ছিদ্দিককে (৩০) আটক করা হয়। ওই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের হেফাজতে থাকা মোহাম্মদ ছিদ্দিক বলেন, উদ্ধার করা ইয়াবা বড়ির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে উদ্দেশ্য-মূলকভাবে হয়রানি করা হচ্ছে। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, ইয়াবা বড়ি, টাকা, মোটর-সাইকেলসহ আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।