টেকনাফে ১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবীবপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ১২ হাজার ৩৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত শুক্রবার বিকেলে ইয়াবা বড়িগুলো জব্দ করেন।বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা তিনটায় ৪২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মনজুরে খোদার নেতৃত্বে হাবীবপাড়া গ্রামের হাসান আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গৃহকর্তা হাসান আহমেদ পালিয়ে যান। বিজিবির সদস্যরা বাড়ির আঙিনায় একটি ঝুপড়ি ঘর থেকে থলেভর্তি ইয়াবা বড়ি উদ্ধার করেন।৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, বর্তমানে ইয়াবা পাচার বেড়ে গেছে। ইয়াবা পাচার রোধে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। এতে সাফল্য পাওয়া যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।