টেকনাফে ১৩ হাজার ইয়াবাসহ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল শুক্রবার নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে। আটক ব্যক্তিদের টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।আটক ব্যক্তিরা হচ্ছেন পৌর এলাকার নাইট্যংপাড়ার মো. জোবাইর (২০), মো. ইসমাইল (২০) ও হাবিবুর রহমান (১৮)। এ সময় তাঁদের কাছ থেকে জাল, দুটি মোবাইল সেটসহ ফিশিং বোটটি জব্দ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৩৭৩টি ইয়াবা বড়ি ও মালামালের মূল্য প্রায় ৪১ লাখ টাকা বলে বিজিবি জানায়।