টেকনাফে ১৫ পাচারকারীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলে গত শুক্রবার ভোরে কোস্টগার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনায় টেকনাফ থানায় ১৫ ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার মো. তারেক মোস্তফা বাদী হয়ে শুক্রবার রাত ১০টায় এই মামলা দায়ের করেন।
শুক্রবারের ভোর রাতের কোস্টগার্ড ও চোরাচালানির মধ্যে বন্দুযুদ্ধের ঘটনায় তিনজন ইয়াবা ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে চোরাচালানিদের গুলিতে আহত হয়েছেন কোস্টগার্ডের তিন সদস্য। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিদারুল ফেরদৌস এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের মামলায় আটক পাঁচজন ছাড়াও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়েছে।