টেকনাফে ১৮ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার ১৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা দিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ রোহিঙ্গাকে আটক করা হয়। সকাল নয়টার দিকে জাদিমুরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আট রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা তিন বাংলাদেশিকে আটক করা হয়। আটক বাংলাদেশিরা হলেন সৈয়দ হাসান, জুবাইর ও খায়রুল।